শেষ পর্যন্ত চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা - The News Lion

শেষ পর্যন্ত চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা

 


দি নিউজ লায়ন;    ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মিচেল স্টার্কের ডেলিভারি ব্যাটে লেগে রবীন্দ্র জাদেজার হেলমেটে হিট করে। সেই সময় জাদেজা ডাক্তারদের সুশ্রুষা নেননি। কিন্তু ড্রেসিংরুমে ফিরে অসুস্থ বোধ করায় ফিল্ডিংয়ে নামতে পারেননি। জাদেজার কনকাসন এরপরই ভারত যুজবেন্দ্র চাহালকে খেলায়।

 

ম্যাচে চাহাল ৩ উইকেটে নিয়ে সেরা হন। পরে জাড্ডু সুস্থ হয়ে সিরিজের বাকি দুই ম্যাচ খেলাবেন বলে ইঙ্গিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাথায় চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেলেন জাদেজা। তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট দল কোনও ঝুঁকি নেয়নি। ফলে জাদেজাকে সিডনিতে হতে চলা পরের দুই টি-২০তে পাচ্ছে না ভারত। 


জাদেজা এই মুহূর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। জাদেজা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্ত ঘোষণা করেছে ভারত। যেখানে জাড্ডুর পরিবর্ত হিসেবে টি-২০ দলে থাকবেন শার্দুল ঠাকুর।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.